হাম ও উপসর্গে এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিনিধি

দেশে হামে আক্রান্ত হয়ে একদিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১০৮ জন শিশু। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত একমাসে এই রোগ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৯৮ জন শিশু। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১৯ হাজার ১৬১ জনে।
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহভাজন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষায় আরও একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ফলে একদিনে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে এই রোগে।
এ সময়ের মধ্যে সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩২ জন এবং পরীক্ষায় নিশ্চিত রোগী ৭৬ জন। সব মিলিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১০৮ জন।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে ৮ হাজার ২৬০ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৫১৪ জন।
সংক্রমণ মোকাবিলায় সরকার দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালু করেছে। শুরুতে বেশি আক্রান্ত ৩০টি জেলায় টিকা দেওয়া হলেও বর্তমানে সারা দেশেই এই কার্যক্রম চালানো হচ্ছে।