৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৪: ৪০

সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতেই শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এ কথা বলেন।
এদিকে, বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দ্রুত বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবকে পাঠানো এ চিঠিতে অনুযায়ী, নির্ধারিত ছকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতাহারের গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি হলো ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ’। নির্বাচনী ইশতাহারের আলোকে প্রণীত এ কর্মপরিকল্পনা অনুযায়ী এরইমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী নিয়োগসংক্রান্ত এ ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগ থেকে প্রণীত কর্মপরিকল্পনা মোতাবেক মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোর শূন্য পদে (পিএসসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য) নিয়োগের তথ্য জানা প্রয়োজন।
এ অবস্থায় ছক অনুযায়ী এ বিষয়ে প্রতিবেদন পত্র পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রশাসন-২ শাখায় (পিডিএফ ও ওয়ার্ড ফাইলে সফটকপিসহ admincord@mopa.gov.bd ঠিকানায়/ডিনথিতে) প্রেরণ, পিএসসির মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদ থাকলে তার অধিযাচন এ মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে প্রেরণ এবং এ প্রতিবেদন প্রতিমাসের ৫ তারিখের মধ্যে প্রেরণ (মন্ত্রিপরিষদ বিভাগে কপিসহ) নিশ্চিত করতে হবে।

/এফআর/

সবাই একমত হলে সংবিধান সংশোধনের প্রস্তাব আনা হবে: চিফ হুইপ