হজযাত্রীদের সেবা না দিলে দেশে ফেরত: ধর্মমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

হজযাত্রীদের যথাযথ সেবা না দিলে সংশ্লিষ্টদের মক্কা থেকে দেশে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের সম্মেলন কক্ষে আয়োজিত হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, হজ টিমের যেসব সদস্য ভালো কাজ করবেন এবং হাজীরা যাদের ওপর সন্তুষ্ট থাকবেন, তাদের আগামী বছরও দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে। আর যারা হজযাত্রীদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হবেন, তাদের মক্কা থেকে দেশে ফেরত আনা হবে।
হজ টিমের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে হুশিয়ার থাকতে হবে।
ধর্মমন্ত্রী আরও বলেন, হজ টিমের সদস্যরা যাত্রীদের ‘খাদেম’ হিসেবে দায়িত্ব পালন করবেন। হজযাত্রীদের সেবা করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
এই সময় তিনি সতর্ক করে বলেন, হজযাত্রীদের সেবা বাদ দিয়ে অন্য কাজে ব্যস্ত থাকা যাবে না। তাদের সঙ্গে কোনো ধরনের অবহেলা বা অসদাচরণ বরদাশত করা হবে না।
অনুষ্ঠানে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।