শিরোনাম

ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবে না যুক্তরাজ্য: স্টারমার

সিটিজেন ডেস্ক
ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবে না যুক্তরাজ্য: স্টারমার
কিয়ার স্টারমার ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপ সত্ত্বেও ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাজ্য অংশ নেবে না—এমন অবস্থানে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্ট করে বলেন, এ বিষয়ে ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করা হবে না।

এর আগে জানা যায়, যুক্তরাজ্য ইরানবিরোধী যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানালে ট্রাম্প দেশটির সঙ্গে সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তির শর্ত পরিবর্তনের হুমকি দেন। তবে সেই চাপ সত্ত্বেও লন্ডনের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

সাংসদদের উদ্দেশে বক্তব্যে স্টারমার বলেন, ‘ইরানকে ঘিরে সংঘাতের বিষয়ে আমাদের অবস্থান শুরু থেকেই পরিষ্কার। আমরা এই যুদ্ধে জড়াতে যাচ্ছি না। এটি আমাদের যুদ্ধ নয়।’

তিনি আরও জোর দিয়ে বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। এই যুদ্ধে যুক্ত হওয়া যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং আমরা সে পথে হাঁটব না।’

স্টারমারের এই অবস্থান যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতিতে একটি সতর্ক ও সংযত অবস্থানকেই প্রতিফলিত করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

/এমআর/