‘সাবেক আইজিপি মামুনকে শাপলা চত্বর গণহত্যায় আসামি করা হবে'
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৫: ৩৬

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শাপলা চত্বর গণহত্যায় আসামি করা হবে। চলমান তদন্তে ওই ঘটনায় তার সম্পৃক্ত পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর জানান, তদন্ত কার্যক্রম শেষ হলে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, ১৩ দফা দাবি তুলে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে হেফাজতে ইসলাম। সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়। ওই সময়ে নিজেদের ৯৩ জন নিহত হয়েছে দাবি করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
উল্লেখ্য, ২৪ এর জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন তিনি।

/এফআর/