দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৩

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান আলোচনার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। এতে স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে আলোচনার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বুধবার এই হামলা চালানো হয়। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর লক্ষ্য করে চালানো এসব হামলা কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনার ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা আরও বেড়েছে।
এর আগে ওয়াশিংটন দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে আসছিল। তবে সাম্প্রতিক এই সহিংসতা সেই উদ্যোগকে আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।