বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে কারাবন্দী ব্যারিস্টার সুমনের রিট

সিটিজেন ডেস্ক

কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে রিট করেছেন ব্যারিস্টার সুমন। বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ এ রিট দায়ের করেন।
রিটে আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।
এর আগে ঢাকার জেলা প্রশাসকের কাছে ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬ এ অংশ নিতে মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ চেয়ে আবেদন করা হয়। ব্যারিস্টার সুমনের পক্ষে ওই আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ।
আবেদনে বলা হয়, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। এ জন্য মনোনয়নপত্র জমা দিতে নির্ধারিত ফরমে তার স্বাক্ষর প্রয়োজন।
তবে ওই আবেদনে সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।