টাইমের ১০০ প্রভাবশালীদের তালিকায় তারেক রহমান

সিটিজেন ডেস্ক

বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের এই তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সাময়িকীটি। এতে ‘লিডারস’ ক্যাটাগরিতে ১৬তম অবস্থানে রাখা হয়েছে তাকে।
তারেক রহমানকে নিয়ে প্রকাশিত মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। সাময়িকীটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে এই তালিকা প্রকাশ করে।
মুখবন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বলা হয়েছে, তিনি কয়েক মাস আগেও লন্ডনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে নির্বাসিত অবস্থায় শান্ত জীবন যাপন করছিলেন। তবে ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি বদলে যায়। ৫৭ বছর বয়সী এই রাজনৈতিক নেতা বিরোধী আন্দোলনের একজন মুখ্য ব্যক্তিত্ব থেকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রীয় চরিত্রে পরিণত হন।
এরপর ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বড় জয় পান।
এই বিজয়ের মধ্য দিয়ে তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের ধারাবাহিকতা রক্ষা করেন। ঢাকায় ফেরার মাত্র পাঁচ দিন পরই তার মা মারা যান। জানুয়ারিতে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান জানান, শোক থাকা সত্ত্বেও তিনি দেশের ১৭ কোটি মানুষের ঐক্য এবং অর্থনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে চান।
টাইম ম্যাগাজিনের বিশ্লেষণে আরও বলা হয়, বাংলাদেশ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি ও যুব বেকারত্বের চ্যালেঞ্জের মুখে রয়েছে। পাশাপাশি আঞ্চলিক শক্তি ভারতের সঙ্গে সম্পর্কও ইতিহাসের সবচেয়ে নিম্ন পর্যায়ে রয়েছে, যা দ্রুত সমাধানের প্রয়োজন বলে উল্লেখ করা হয়।