শিরোনাম

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

সিটিজেন ডেস্ক
ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা
যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বন্দর অবরোধ করার প্রতীকী ছবি (এআই দিয়ে তৈরি)। ছবি: সংগৃহীত

ইরানের উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ইরানের উপকূলীয় এলাকা সিরিক থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল (প্রায় ১৮ কিলোমিটার) পশ্চিমে ছোট ছোট কয়েকটি নৌযান থেকে ওই জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইউকেএমটিও আরও জানায়, হামলার পরও জাহাজটির সব নাবিক ও নিরাপদ রয়েছেন। এ ছাড়া এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা আল জাজিরা -এর বরাতে এই তথ্য জানা গেছে।

/এমআর/