শিরোনাম

দলে সুযোগ না পেয়ে ক্রিকেটারের আত্মহত্যা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
দলে সুযোগ না পেয়ে ক্রিকেটারের আত্মহত্যা
প্রতীকী ছবি।

দলে সুযোগ না পেয়ে ভারতের ১৯ বছর বয়সী এক তরুণ ক্রিকেটার আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারী সেই নারী ক্রিকেটারের নাম অ্যাঞ্জেল গ্যাংওয়ানি।

পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের ট্রায়ালে সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন তিনি।

গেল দুই বছর ধরে অ্যাঞ্জেল পুদুচেরিতে ক্রিকেটের অনুশীলন করে যাচ্ছিলেন এবং একটি বেসরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষে পড়তেন।

পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি থুথিপেটে আয়োজিত পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের বাছাই পর্বে অংশ নিয়েছিলেন অ্যাঞ্জেল। তবে গত বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত চূড়ান্ত দলে নিজের নাম না থাকায় তিনি মানসিক চাপে পড়েন। এরপরই আত্মহত্যার ঘটনা ঘটে।

/টিই/