শিরোনাম

ইরান উপকূলে সেনা মোতায়েনের কথা ভাবছেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরান উপকূলে সেনা মোতায়েনের কথা ভাবছেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি: সংগৃহীত

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে চলমান যুদ্ধে তার অপারেশনকে আরও শক্তিশালী করতে মধ্যপ্রাচ্যে হাজার হাজার সৈন্য মোতায়েনের বিষয়ে চিন্তাভাবনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত একজন মার্কিন কর্মকর্তা ও তিনজন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এদিকে ইরানে অভিযান সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে এই সেনা মোতায়েন ট্রাম্পকে অতিরিক্ত সুবিধা দিতে পারে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্রকে এমন একটি বিদেশি যুদ্ধে আরও গভীরভাবে জড়িয়ে ফেলবে, যে ধরনের যুদ্ধে তিনি কখনোই না জড়ানোর বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সূত্রগুলো জানিয়েছে, মার্কিন অভিযানগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি দিয়ে তেল ট্যাঙ্কারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা। এটা মূলত বিমান ও নৌবাহিনীর মাধ্যমে সম্পন্ন করা হবে।

দুই মার্কিন কর্মকর্তাসহ নাম প্রকাশ না করার শর্তে চার সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রণালি সুরক্ষিত করতে ইরানের উপকূলে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/