নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২, নিখোঁজ ৪৮৭৫

সিজেডএন ডেস্ক

নেপালে আকস্মিক বন্যায় পরিস্থিতি চরম বিপর্যয়কর রূপ নিয়েছে। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন দুর্গম এলাকা থেকে উদ্ধার করা লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ জনে। নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৭৫ জন মানুষ। তাদের সন্ধানে দিনরাত এক করে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
নেপাল পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চিতওয়ান জেলায়, সেখানে ৩৫৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পূর্ব নওয়ালপরাসিতে ২১৮, পশ্চিম নওয়ালপরাসিতে ১৯০, নুয়াকোটে ১৭৭ এবং রাসুয়ায় ১২৭ জন মারা গেছেন। অন্যান্য এলাকার মধ্যে গোর্খায় ৬৯, ধাদিংয়ে ৬০ ও তানাহুনে ৩৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বন্যার তোড়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাওয়া ১৮টি মরদেহ উদ্ধার করে নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারতীয় প্রশাসন।
মরদেহ শনাক্ত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উদ্ধার হওয়া লাশের মধ্যে কেবল ৯৫ জনকে শনাক্ত করে পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে। পরিচয় নিশ্চিত না হওয়া ৮৯৭টি মরদেহের ডিএনএ নমুনা সংরক্ষণ করে পরে নিরাপদে দাফন সম্পন্ন করা হয়েছে। নিখোঁজ ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের পরিচয় মেলাতে নেপাল পুলিশ তাদের সরকারি ওয়েবসাইটে ৯৫৯ জনের বিবরণ প্রকাশ করেছে।
দুর্গত এলাকায় মানবিক সংকট মোকাবিলায় নামানো হয়েছে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য। জীবন বাজি রেখে তারা আটকা পড়া মানুষদের উদ্ধারের পাশাপাশি ধসে যাওয়া সড়ক পরিষ্কার ও দুর্গম স্থানে ত্রাণ পৌঁছানোর দায়িত্ব সামলাচ্ছেন। ভিটেমাটি হারিয়ে বর্তমানে ৩ হাজার ১২৬ জন মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। পাহাড় ধস ও নতুন প্লাবনের আশঙ্কায় উচ্চঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজ এখনও অব্যাহত রাখা হয়েছে।
সূত্র: নেপাল নিউজ

নেপাল-তিব্বতে বন্যায় মৃত বেড়ে ১২৪৩, নিখোঁজ ৪৮৭৪