শিরোনাম

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, পুলিশের দুই মামলা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, পুলিশের দুই মামলা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ

উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢঅকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ঘটনার সময় মন্ত্রী রাশিদুজ্জমান মিল্লাত গাড়িতে ছিলেন বলে জানা গেছে।

ট্রফিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিলো। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। গাড়ির নম্বর ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫। চালককে বলা হয়, এভাবে উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সম্পূর্ণ লঙ্ঘন। দুটি মামলা হয়েছে এবং ৩ হাজার, ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

‘রেঞ্জ রোভার’ গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটি নজিরবিহীন। অতীতে মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য বা যানজট এড়াতে উল্টো পথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে আসলেও মামলার ঘটনা এই প্রথম।’

/টিই/