আইসিসির সিদ্ধান্তে শ্রীলঙ্কার ক্ষতি ২৪৪ কোটি টাকা, ভারতের লাভ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের স্বপ্ন ভেস্তে যাওয়ার ক্ষত এখন শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতেও। সরকারি হস্তক্ষেপ ও প্রশাসনিক জটিলতার কারণে নারী চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরের আয়োজক হওয়ার সুযোগ হারিয়েছে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজনের স্বত্ব সরিয়ে দায়িত্ব দিয়েছে ভারতকে।
আয়োজক স্বত্ব হারিয়ে শ্রীলঙ্কা ২ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৪ কোটি টাকা আয় থেকে বঞ্চিত হতে যাচ্ছে।
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্ট আয়োজন করতে না পারায় শ্রীলঙ্কার সম্ভাব্য ক্ষতির পরিমাণ অন্তত ২ কোটি ডলার। আন্তর্জাতিক ক্রিকেটের বড় এই আসর ঘিরে বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের আগমন, হোটেল-রেস্তোরাঁ ব্যবসাসহ বিভিন্ন সেবা খাতে বাড়তি অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হওয়ার কথা ছিল, আয়োজক স্বত্ব হারানোর কারণে তা আর হচ্ছে না।
নতুন সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নারী চ্যাম্পিয়নস টুর্নামেন্ট। ম্যাচগুলো হবে মুম্বাই ও ভদোদরায়।
আয়োজক পরিবর্তনের নেপথ্যে সবচেয়ে বড় কারণ শ্রীলঙ্কা ক্রিকেটের প্রশাসনিক কাঠামো নিয়ে আইসিসির আপত্তি।
রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগের অবসান এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা বোর্ড নির্বাচন আয়োজনের বিষয়ে আগেই শ্রীলঙ্কা ক্রিকেটকে সতর্ক করেছিল আইসিসি। কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব হারাতে হলো দেশটিকে।

এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা