কুয়েত-আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত নতুন মোড় নিয়েছে। এবার কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে চালানো এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে তেহরানের সামরিক বাহিনী।
এক বিবৃতিতে জানানো হয়, নিজেদের ভূখণ্ডে সাম্প্রতিক মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে ‘অপারেশন সায়েগেহ’-এর ৩১তম পর্বের অংশ হিসেবে এ আঘাত হানা হয়েছে। ইরানের দাবি, কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে থাকা স্যাটেলাইট অবকাঠামো, সামরিক গুদাম এবং যুদ্ধবিমানের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন কমান্ডারের সদর দপ্তর ও বাসস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
কেবল কুয়েতেই নয়, উত্তেজনার আঁচ পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতেও। দুবাইয়ের আল মিনহাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন সেনাবহরের আস্তানা ও রাডার ব্যবস্থা অচল করার দাবি করেছে ইরান। মার্কিন বাহিনী তাদের আগ্রাসন না থামালে এ অভিযান চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের এ হামলার মুখে আকাশে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে কুয়েতের সামরিক বাহিনী। তবে এ ঘটনাকে দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন উল্লেখ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: আনাদোলু এজেন্সি

হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ট্রাম্পের