প্রতিষ্ঠার ৪৭ বছর পর ছাত্রদলের ওয়েবসাইট চালু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) ছাত্রসংগঠন ছাত্রদলের একটি পূর্ণাঙ্গ অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে। প্রতিষ্ঠার ৪৭ বছর পর ওয়েবসাইটট চালু করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রদলের এই ডিজিটাল প্ল্যাটফর্মের (https://jcd.org.bd/) উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ছাত্রদলের গৌরবান্বিত ইতিহাস রয়েছে। এ ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তী প্রজন্ম সংগঠনটির সংগ্রাম ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। ছাত্রদলের সংগ্রাম, ইতিহাস ও ত্যাগ যেন দেশ তথা বিশ্বের বাঙালি সমাজ জানতে পারে।’
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে ১৪২ জন শহীদের তালিকা এবং দীর্ঘ ১৭ বছর নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডেরে শিকার নেতা-কর্মীদের তালিকাসহ চারটি বুকলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনও করেন রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্যরা বক্তব্য দেন। এ সময় তারা তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলের নানা নির্যাতনের কথা তুলে ধরেন।
সংশ্লিষ্টদের মতে, বর্তমান যুগে যেকোনো সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট শুধু নিজেদের পরিচিতির মাধ্যমই নয়, বরং একটি তথ্যভাণ্ডার হিসেবেও কাজ করে। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনের নীতিমালা-পরিচিত, কর্মসূচি-বিবৃতি প্রভৃতি সহজেই প্রচার করা যায়। পাশাপাশি এটি একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভও, যেখানে সংগঠনের ইতিহাস ও অর্জন সংরক্ষিত থাকে।
জানা গেছে, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, নিষিদ্ধ ছাত্রলীগসহ সব ছাত্রসংগঠনেরই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে।
যদিও সংগঠনের দাবি, বিভিন্ন সময়ে ওয়েবসাইট খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে তা আলোর মুখ দেখেনি। কারণ হিসেবে তারা বলছে, বিগত আওয়ামী লীগের সময়ে ওয়েবসাইট খোলার উদ্যোগ গ্রহণ করা হলেও তা সরকারিভাবে ব্লক করে দেওয়া হতো। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ছাত্রদলের।
তবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুকের এক স্ট্যাটাসে জানিয়েছেন, ২০১১ সালের ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে সংগঠনটির প্রথম ওয়েবসাইট উদ্বোধন করেছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার সেটি ব্লক করে দিয়েছিল।