ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু

সিজেডএন ডেস্ক

ইরানের বর্তমান শাসনব্যবস্থা ভেঙে দেওয়া ও তাদের চূড়ান্তভাবে পরাজিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে ইসরায়েলের প্রতিটি সরকারি ও নিরাপত্তা সংস্থা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই এ কথা জানিয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির টেলিভিশন চ্যানেল ২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেল আবিবের সব দপ্তর এখন একটাই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।
এই কঠোর সিদ্ধান্তের বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘আমার সরাসরি নির্দেশনায় আমাদের সমস্ত নিরাপত্তা ও সরকারি দপ্তর এ শাসনব্যবস্থাকে উৎখাত ও পরাজিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।’
একই দিনে গাজায় থাকা ইসরায়েলি সেনাসদস্যদের অবস্থান পরিদর্শনে যান নেতানিয়াহু। মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। সফর শেষে তিনি দাবি করেন, বর্তমানে অবরুদ্ধ গাজা উপত্যকার ৬০ শতাংশের বেশি এলাকা ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে।
সূত্র: মিডল ইস্ট আই

ইরান যুদ্ধ নিয়ে গভীর সংকটে মার্কিন সামরিক বাহিনী 