ইরানে ৬ হাজার লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে: সেন্টকম

সিটিজেন ডেস্ক

ইরানে চলমান ‘এপিক ফিউরি’ অভিযানে এরইমধ্যে ৬ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলার মধ্যে প্রায় ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রকাশ করা সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে আরও ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
তেহরানে নতুন করে বিমান হামলা ইসরায়েলের
ইসরায়েলের সেনাবাহিনী তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে। স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে বিবিসি নিউজ ফার্সি জানিয়েছে, এসব হামলা ভোর প্রায় ৫টা পর্যন্ত তীব্রভাবে চলেছে।
তেহরানের বাসিন্দারা জানান, শুক্রবার (১৩ মার্চ) সকালের বিস্ফোরণগুলো এতটাই তীব্র ছিল যে বিস্ফোরণের স্থান থেকে অনেক দূরেও কম্পন অনুভূত হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সিও শুক্রবার সকালে বিমান হামলা ও বিস্ফোরণের শব্দের খবর প্রকাশ করেছে, বিশেষ করে ‘দক্ষিণ তেহরানে’।
সূত্র: বিবিসি