শিরোনাম

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
জর্ডানে মার্কিন ঘাঁটি

যুদ্ধবিরতির মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। একটি মার্কিন অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার জন্য তেহরানকে দায়ী করে বুধবার (১০ জুন) ভোরে ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে জর্ডানের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) আজ এক বিবৃতিতে বলেছে, তারা জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের একটি হ্যাঙ্গারও রয়েছে। পাশাপাশি সেখানকার প্রাইমারি কমান্ড ও কট্রোল সেন্টারও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে।

আইআরজিসি দাবি করেছে, পাল্টা হামলা হিসেবে এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ২১টি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোনও ভূপাতিতের দাবি করেছে তারা।

এর আগে ইরানি গণমাধ্যমের বরাতে আইআরজিসি জানায়, ‘যুদ্ধবাজ মার্কিন সরকার আজ ভোরে মিথ্যা অজুহাতে জাস্ক, সিরিক ও কেশমের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এতে সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে।’

অন্যদিকে আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন ‘আগ্রাসন’ অব্যাহত থাকলে ‘আরও কঠোর জবাব’ দেওয়া হবে। পাশাপাশি উত্তেজনা আরও বৃদ্ধি পেলে এর দায়ভার যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলেও সতর্ক করেছে ইরানের অভিজাত এই বাহিনী।

সূত্র: এপি, আল জাজিরা

/জেএইচ/