ইরানে হামলা স্থগিত ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানে হামলা স্থগিত ঘোষণা যুক্তরাষ্ট্রের
সিটিজেন ডেস্ক

একটি মার্কিন অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার জন্য তেহরানকে দায়ী করে বুধবার (১০ জুন) ভোরে ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে।
তবে ইরানে চালানো সর্বশেষ অভিযান স্থগিত ঘোষণা করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি সংক্ষিপ্ত আপডেটে সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী এখন ‘ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা সম্পন্ন করেছে’।
তারা জানিয়েছে, ‘মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার’ জবাবে এই হামলা চালানো হয়েছে।
এতে ইরানের ওপর হামলাকে ‘আঞ্চলিক জলসীমায় চলাচলকারী মার্কিন বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর সাম্প্রতিক হামলার আনুপাতিক জবাব’ হিসেবেও বর্ণনা করা হয়েছে।
সেন্টকম জানিয়েছে, ‘মার্কিন বিমান ও নৌবাহিনী নির্ভুল গোলা-বারুদ ব্যবহার করে হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।’
মার্কিন বাহিনী ইরানের অযৌক্তিক আগ্রাসন প্রতিহত করতে সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা