শিরোনাম

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের

সিটিজেন ডেস্ক
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ছবি: এপি

ইরানের প্রভাবশালী সামরিক উইং ‘খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর’ ইসরায়েলের বিরুদ্ধে তাদের চলমান সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। তবে তেহরানের এ কৌশলগত সিদ্ধান্তটি সম্পূর্ণ শর্তসাপেক্ষ এবং প্রতিপক্ষ বাহিনীর পরবর্তী আচরণের ওপর নির্ভরশীল বলে জানানো হয়েছে।

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইরানি কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী সাময়িকভাবে আক্রমণাত্মক অবস্থান থেকে সরে দাঁড়ালেও শত্রর ৱগতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। বিশেষ করে দক্ষিণ লেবাননকে নিশানা করে চলমান সামরিক হামলা যদি অব্যাহত থাকে, তবে তার বিপরীতে ইরানের সামরিক জবাব কল্পনাতীত মাত্রায় কঠোর ও জোরালো হবে। মূলত, সুনির্দিষ্ট কিছু অঞ্চলে সহিংসতা বন্ধের শর্তেই ইরানি কমান্ড তাদের সামরিক কার্যক্রমে এই সাময়িক বিরতি কার্যকর করেছে।

সূত্র: সিনহুয়া

/এমএকে/