৫০৫ কোটি টাকার টিকা ও ওষুধ কিনছে সরকার

৫০৫ কোটি টাকার টিকা ও ওষুধ কিনছে সরকার
বিশেষ প্রতিনিধি

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অংশ হিসেবে ৫০৫ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রোগের টিকা ও ওষুধ কিনছে সরকার। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ থেকে এসব টিকা এবং একটি দেশীয় কোম্পানী থেকে যক্ষ্মার ওষুধ কেনা হচ্ছে।
বুধবার (১০ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর অনুমোদন দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইপিআই কর্মসূচির অংশ হিসেবে সরকার যক্ষ্মা রোগের ওষুধ, পোলিও, হেপাটাইটিস, হাম-রুবেলা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ বিভিন্ন রোগের টিকা ও ওষুধ কিনছে। আজ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর ব্যয় ধরা হয়েছে ৫০৫ কোটি টাকার বেশি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ৪১২ কোটি ৭১ লাখ টাকার টিকা ইউনিসেফের কাছ থেকে সরাসরি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এছাড়া ই-জিপিতে আহ্বানকৃত প্যাকেজের অংশ হিসেবে মেসার্স রেনেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে ৯৩ কোটি ৭ লাখ টাকার যক্ষ্মা রোগের ওষুধ কেনা হবে।
জানা গেছে, যক্ষ্মা রোগের ওষুধ কেনার মূল চুক্তি ছিল ৭৭ কোটি ৫৭ লাখ টাকার। পরে ২০ শতাংশ অতিরিক্তি ওষুধ কেনার জন্য ভ্যারিয়েশন বাবদ আরও ১৫ কোটি ১৫ লাখ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

যক্ষ্মা নিরাময়ে ৭৪ কোটি টাকার ওষুধ কিনছে সরকার