ইরান-ইসরায়েলের নতুন সংঘাতে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ার বাজারেও। ভূরাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দার আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। সোমবার (৮ জুন) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ছাড়িয়ে যায়।
অবশ্য মূল্যবৃদ্ধির সত্ত্বেও তেলের দাম এখনো ১০০ ডলারের নিচেই অবস্থান করছে, যা গত এপ্রিলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতকালীন সর্বোচ্চ ১২০ ডলারের রেকর্ড সীমা থেকে কম। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার ইতিবাচক আবহে তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। তবে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা এবং এর জবাবে ইসরায়েল অভিমুখে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সেই শান্তিপ্রক্রিয়া পুরোপুরি ভেস্তে যায়।
এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি ভূখণ্ডে ইরানের এটিই প্রথম সরাসরি প্রতিশোধমূলক হামলা। এ হামলার ফলে বিশ্ব বাজার নতুন করে অস্থিতিশীল হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা

ইসরায়েলে আবারও হামলা ইরানের