শিরোনাম

যুদ্ধ বা কূটনীতি কোনো পথই ছাড়েনি ইরান: পেজেশকিয়ান

সিটিজেন ডেস্ক
যুদ্ধ বা কূটনীতি কোনো পথই ছাড়েনি ইরান: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: আনাদোলু এজেন্সি

মধ্যপ্রাচ্যের চলমান তীব্র উত্তেজনার মাঝে ইরানের কৌশলগত অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, তেহরান যুদ্ধ কিংবা কূটনৈতিক আলোচনা কোনো পথই ত্যাগ করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে তাদের প্রধান অগ্রাধিকার হলো জাতীয় নিরাপত্তা রক্ষা এবং জনগণের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

দেশের সার্বভৌমত্ব ও জাতিগত অধিকারের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না এবং যেকোনো হুমকির মুখে ইরান এক চুলও পিছু হটবে না বলে দৃঢ় বার্তা দেন প্রেসিডেন্ট। জাতীয় শক্তির ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি মন্তব্য করেন, কূটনীতি এবং প্রতিরক্ষা হলো একটি দেশের শক্তির দুটি ডানা। ইরান যেমন প্রতিরক্ষার প্রয়োজনে কখনো রণক্ষেত্র ছেড়ে পালায়নি, তেমনি নিজেদের অধিকার আদায়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার টেবিল থেকেও কখনো মুখ ফিরিয়ে নেয়নি। মূলত আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনীতির টানাপোড়েনের মধ্যেই তেহরানের এই দ্বিমুখী দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন পেজেশকিয়ান।

সূত্র: আল জাজিরা

/এমএকে/