২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সিটিজেন ডেস্ক

দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৮ শিশু এবং নতুন করে রোগটি শনাক্ত হয়েছে ৯৪ জনের শরীরে।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯২ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৪৭ জনসহ সর্বমোট ৬৩৯ জনের মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২২৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, আর রাজশাহী বিভাগে মারা গেছেন ৮৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৪৫ জন চিকিৎসা নিতে এসেছেন। যাদের মধ্যে ৮২৯ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩১০ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে এবং সবচেয়ে কম ১৭ জন ভর্তি হয়েছেন রংপুরে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯ জনে এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৯২৭ জনের শরীরে।

হাম ও উপসর্গে আরও ১০ শিশুসহ আড়াই মাসে মোট মৃত্যু ৫৭৫