শিরোনাম

হাম রোগীদের জন্য চিকিৎসা সরঞ্জাম দিলো স্কশিয়া কনসালটেন্টস

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
হাম রোগীদের জন্য চিকিৎসা সরঞ্জাম দিলো স্কশিয়া কনসালটেন্টস
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে উপহার তুলে দিচ্ছেন স্কশিয়া কনসালট্যান্টসের প্রধান ডা. মো. জামিলুর রহিম

হামের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবিলায় অত্যাধুনিক ভেন্টিলেটরসহ জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে স্কশিয়া কনসালট্যান্টস নামক একটি প্রতিষ্ঠান।

বুধবার (১০ জুন) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্পূর্ণ ব‍্যক্তি উদ্যোগে কানাডার স্বনামধন্য ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টসের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মো. জামিলুর রহিম প্রায় ৪ কোটি টাকা মূল্যের এসব অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। এ উপলক্ষে আজ সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের এই ক্রান্তিকালে বিভিন্ন বেসরকারি সংস্থার এগিয়ে আসার এ ধরণের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডা. জামিলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শাহেদ কামাল।

/জেএইচ/