শিরোনাম

ইসরায়েলের শাসনব্যবস্থার সময় ফুরিয়ে আসছে: মোজতবা খামেনি

সিটিজেন ডেস্ক
ইসরায়েলের শাসনব্যবস্থার সময় ফুরিয়ে আসছে: মোজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: ইরনা

মধ্যপ্রাচ্যে তেহরান ও তেল আবিবের মধ্যকার উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সোমবার (৮ জুন) দেওয়া এক বিশেষ বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের ভঙ্গুর জায়নবাদী শাসনের আয়ু আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি রয়েছে।

দুই দেশের মধ্যে চলমান সংঘাত ও চরম উত্তেজনার এক সংকটময় মুহূর্তে ইরানের শীর্ষ নেতার কাছ থেকে এমন বিস্ফোরক মন্তব্য এলো। এর আগে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলার জবাব দিতে রবিবার (৭ জুন) রাতে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। ইরানের এ আকস্মিক হামলার পরপরই পাল্টা প্রতিশোধ নিতে দেরি করেনি তেল আবিব। ইসরায়েলি বিমানবাহিনী পাল্টা জবাবে পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এ পাল্টাপাল্টি হামলার সময় রাজধানী তেহরান, ইসফাহান ও তাবরিজসহ ইরানের প্রধান প্রধান শহরগুলো বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। দুই পক্ষের এ নজিরবিহীন ও উপর্যুপরি হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন এক পূর্ণাঙ্গ যুদ্ধের অবয়ব তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/