ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত ইসরায়েলের

সিটিজেন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধে ইরানের ওপর চলমান সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। ইসরায়েলের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘চ্যানেল ১২’-এর বরাতে দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ দাবি করেছেন। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এ প্রতিবেদনের সত্যতা এখনো স্বাধীন বা নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ওই ইসরায়েলি কর্মকর্তা জানান, ট্রাম্পের পক্ষ থেকে আসা বিশেষ বার্তার কারণেই তারা আপাতত ইরানে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইরানের বিরুদ্ধে অভিযান স্থগিত করা হলেও লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর তৎপরতা একটুও কমছে না। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, আগামী দিনগুলোতেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর জোরালো ও পূর্ণশক্তির অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে হিজবুল্লাহর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে কর্মকর্তা বলেন, ইসরায়েলের বিভিন্ন শহর ও জনপদে যদি হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা চলতে থাকে, তবে তার উপযুক্ত পাল্টা জবাব দেওয়া হবে। সেক্ষেত্রে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীগুলোতে নতুন করে আরও ভয়াবহ বিমান হামলা চালানো হবে বলেও তিনি সতর্ক করেছেন।
সূত্র: আল জাজিরা

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের