এক্সপ্লেইনার
ইরানিরা জাতিগতভাবে ঐক্যবদ্ধ
সিটিজেন ডেস্ক

ইরানিরা জাতিগতভাবে ঐক্যবদ্ধ
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৮: ৩৭

মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় সর্বোচ্চ নেতা খামেনিসহ নিহতদের স্মরণে গণজাগরণে শোকাহতরা। ছবি: সংগৃহীত
ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো বিভাজন নেই, বরং তারা জাতিগতভাবে ঐক্যবদ্ধ। রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো সমন্বিত ও সংগঠিত প্রক্রিয়ার মধ্য দিয়েই নেওয়া হয় বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরেহ খারাজমি।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারের বিভিন্ন স্তরের মতামত উচ্চপর্যায়ের পরিষদে প্রতিফলিত হয়। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো বিচ্ছিন্নতা বা দ্বন্দ্ব দেখা যায় না। তার ভাষায়, ‘সিদ্ধান্তগুলো সম্মিলিত ও সুসংহতভাবে নেওয়া হয়।’
তবে এই মন্তব্যের মধ্যেই ভিন্ন সুর শোনা গেছে ইরানের সামরিক নেতৃত্বের দিক থেকে। যুক্তরাষ্ট্র যখন তেহরানের একটি প্রস্তাব পর্যালোচনা করছে, তখন আইআরজিসির কমান্ডার আহমেদ ভাহিদিসতর্ক করে বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করা হলে তা ‘রাষ্ট্রদ্রোহিতার’ শামিল হতে পারে।
খারাজমির ব্যাখ্যায়, ভাহিদির এই বক্তব্য মূলত তাদের উদ্দেশেই, যারা পশ্চিমা শক্তির ওপর নির্ভরশীলতার পক্ষে এবং মনে করেন যুক্তরাষ্ট্রের সদিচ্ছা থাকলে আলোচনা ফলপ্রসূ হতে পারে। তিনি বলেন, অতীত অভিজ্ঞতা—বিশেষ করে জেসিপিওএ চুক্তি থেকে অনেকেই মনে করেন, আলোচনার পরও বাস্তব সমস্যার স্থায়ী সমাধান আসেনি।
তিনি আরও উল্লেখ করেন, ইরানের ভেতরে এমন একটি প্রবল মত রয়েছে যে, বর্তমান সংকটের সমাধান কেবল কূটনৈতিক আলোচনায় নয়, বরং যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হতে পারে।
সূত্র: আল জাজিরা

/এমআর/