শিরোনাম

ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

সিটিজেন ডেস্ক
ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস
হোয়াইট হাউস। ছবি: সংগৃহীত

ইসলামাদ আলোচনা ব্যর্থ হওয়ার পর চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মার্কিন আলোচকরা ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, চলমান সংঘাতের কারণে ইরানের নেতৃত্ব নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে, তবুও আলোচনা প্রক্রিয়া থেমে নেই।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কোনো চুক্তিতে যেতে আগ্রহী নন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থকে প্রাধান্য দেয় না। বরং যে কোনো সমঝোতায় এই বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

আনা কেলি বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।’

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মন্তব্য করেন, ইরান পারমাণবিক অস্ত্রবিরোধী কোনো কার্যকর চুক্তি করতে জানে না এবং তাদের দ্রুত বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত। তার ওই মন্তব্যের পরপরই হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো।

সূত্র: আল জাজিরা

/এমআর/