মতবিরোধ থাকলেও ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো: জার্মান চ্যান্সেলর
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২০: ০১

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ছবি: এএফপি
ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক মন্তব্যের পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্ক ভালো বলে দাবি করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
আজ বুধবার (২ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মের্জ বলেন, তার দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো রয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইরানকে ঘিরে যে সংঘাত শুরু হয়েছে, সেটি নিয়ে শুরু থেকেই তার সংশয় ছিল। এ কারণেই তিনি বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন।
এর আগে মের্জ মন্তব্য করেছিলেন, আলোচনার টেবিলে ইরানের নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে অপমানিত করছে, যা নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়।
জার্মান চ্যান্সেলর আরও বলেন, জার্মানি ও বৃহত্তর ইউরোপ ইতিমধ্যে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রভাব অনুভব করছে। এর ফলে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে।
তিনি জানান, এই পরিস্থিতি মোকাবিলায় ওয়াশিংটন ও বার্লিনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে।
গত সোমবার (২৭ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে মের্জ বলেন, যুক্তরাষ্ট্র কোন কৌশলগত পথ বেছে নেবে, তা স্পষ্ট নয়। তার ভাষায়, ইরানিরা হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা পরিচালনা করছে, অথবা একেবারেই বিপরীতভাবে এগোচ্ছে।
তবে পরদিন ট্রাম্প মের্জের এই অবস্থানের সমালোচনা করেন এবং মন্তব্য করেন, জার্মান চ্যান্সেলর কী বলছেন, তা তিনি বুঝতে পারছেন না।
সূত্র: আল জাজিরা

/এমআর/