মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত: পাকিস্তানের প্রধানমন্ত্রী
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৮: ৪৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি: আনাদুলু এজেন্সি
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ থেমে নেই বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে, তবুও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জোর দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শরিফ বলেন, ‘আমাদের নিরলস প্রচেষ্টার ফলেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সম্ভব হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগে কোনো ধরনের শিথিলতা আসবে না।
সূত্র: আল জাজিরা

/এমআর/