এলপিজি কার্ড চালুর পরিকল্পনা সরকারের: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এলপিজি কার্ড চালুর পরিকল্পনা সরকারের: জ্বালানি প্রতিমন্ত্রী

গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনতে সরকার নারীদের জন্য এলপিজি কার্ড চালুর পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানান তিনি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, যশোরে ৫০০ শয্যা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে। যা বাস্তবায়ন হলে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হবে এবং রোগীদের দূরপাল্লার যাত্রার প্রয়োজন কমে আসবে।

তিনি বলেন, পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যা স্থানীয় অর্থনীতি ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রতিমন্ত্রী বলেন, এসব উদ্যোগ শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হলে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভোগান্তি কমবে।

রাজনৈতিক সহনশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মতভেদ থাকলেও দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

/এসবি/