শিরোনাম

যুক্তরাজ্যে জেট ফুয়েলের উৎপাদন বাড়ানোর নির্দেশ

সিটিজেন ডেস্ক
যুক্তরাজ্যে জেট ফুয়েলের উৎপাদন বাড়ানোর নির্দেশ
জেট ফুয়েলের উৎপাদন বাড়াতে ব্রিটিশ জ্বালানি শোধনাগারগুলোকে নির্দেশ। ছবি: গার্ডিয়ান

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি বাজারে চাপ বাড়তে থাকায় জেট ফুয়েলের সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে নিতে দেশের শোধনাগারগুলোকে নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য সরকার।

ব্রিটিশ জ্বালানি দপ্তরের মন্ত্রী মাইকেল শ্যাঙ্কস জানান, সরবরাহব্যবস্থায় নমনীয়তা বাড়াতে জরুরি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি শোধনাগারগুলোকে উৎপাদন ও সরবরাহ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরানকে ঘিরে সংঘাতের কারণে জেট ফুয়েলের দাম ক্রমাগত বাড়ছে। এর ফলে বৈশ্বিক বিমান সংস্থাগুলো বড় ধরনের চাপের মুখে পড়তে যাচ্ছে, বিশেষ করে ছুটির ব্যস্ত মৌসুম সামনে থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এদিকে, মঙ্গলবার আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার সতর্ক করে বলেছেন, জেট ফুয়েলের সম্ভাব্য সংকট প্রথমে এশিয়ায় প্রভাব ফেলবে। এরপর তা ইউরোপ হয়ে আফ্রিকা ও লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়তে পারে, যা বৈশ্বিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলবে।

সূত্র: আল জাজিরা

/এমআর/