ঢাকা বার নির্বাচন: প্রথম দিনে ভোট পড়েছে ১২.৭ শতাংশ

আদালত প্রতিবেদক

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন দীর্ঘ বিরতির পর শুরু হয়েছে। প্রথম দিনেই মোট ভোটারের প্রায় ১২ দশমিক ৭ শতাংশ অংশগ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন ।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত ভোটে ২ হাজার ৭৫৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সকালে ৯টা থেকে সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, দুই দিনের ভোট শেষে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।
সমিতির তথ্যানুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭৩১ জন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ জন প্রার্থী।
মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি সমর্থিত নীল প্যানেল এবং জামায়াত-এনসিপি সমর্থিত সবুজ প্যানেলের মধ্যে। নীল প্যানেলের পক্ষ থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান লড়ছেন।
অপরদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক প্রার্থী হয়েছেন। এছাড়া বিভিন্ন পদে ৮ জন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় শুরু হবে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ, শেষ হবে বিকাল ৪টায়। এরপর ভোট গণনার মাধ্যমে নির্ধারিত হবে ঢাকা আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব।