সমাজকে সুস্থ রাখতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৯: ২৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: সংগৃহীত
সমাজকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত রাখতে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মো. আবদুস সালাম। তিনি বলেন, সংস্কৃতিমনা সমাজ গঠনে শিক্ষা ও সৃজনশীল চর্চা একে অপরের পরিপূরক।
বুধবার (২৯ এপ্রিল) বিকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, বাঙালির সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নৃত্য আজ অনেকটা ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। তরুণ সমাজের একটি অংশ সৃজনশীল বিকাশের বিস্তৃত পরিসর থেকে বিচ্যুত হচ্ছে, যা সমাজের জন্য ইতিবাচক নয়।
মাদক সমস্যার প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, নৃত্য, সঙ্গীত বা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে তরুণদের মাদকের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা কমে যায়। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে।
ডিএসসিসির উদ্যোগ তুলে ধরে আবদুস সালাম জানান, সংস্থার আওতায় পরিচালিত সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে নৃত্য ও সঙ্গীতসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এসব কার্যক্রম আধুনিকায়ন এবং প্রশিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে করপোরেশন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ড. নিগার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমা মুমতাজ এবং নৃত্য পরিচালক মুনমুন আহমেদ।
আলোচনা সভা শেষে গুণী শিল্পীদের সম্মাননা প্রদান করা হয় এবং মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়।

/এমআর/