‘ভদ্রতার দিন শেষ’ ইরানকে ট্রাম্পের নতুন হুমকি
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৬: ১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ছবিটি প্রকাশ করেন। ছবি: ট্রুথ স্যোশাল
ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কড়া ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
বুধবার (২৯ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। ছবিতে তার হাতে আগ্নেয়াস্ত্র এবং পেছনে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। এর ওপর বড় অক্ষরে লেখা, ‘নো মোর মি. নাইস গাই! অর্থাৎ, ‘ভদ্রতার দিন শেষ’!
ছবিটির সঙ্গে দেওয়া বার্তায় ট্রাম্প অভিযোগ করেন, ইরান পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে কোনো কার্যকর অগ্রগতি দেখাতে পারছে না। তেহরানকে উদ্দেশ করে তিনি সতর্কবার্তা দেন, দ্রুত বাস্তবতা বুঝে সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা যখন অনিশ্চয়তায় ঘেরা, তখনই ট্রাম্পের এমন কঠোর অবস্থান নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে তার বক্তব্যে এক ধরনের দ্বৈততা লক্ষ্য করা যাচ্ছে। একদিকে তিনি কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছেন, অন্যদিকে আলোচনা ব্যর্থ হলে কঠিন পরিণতির ইঙ্গিত দিচ্ছেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পরিবর্তনশীল অবস্থান দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়াতে পারে এবং চলমান সংলাপের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/