শিরোনাম

হরমুজ প্রণালি সচলে লন্ডনে ৩০ দেশের বৈঠক

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি সচলে লন্ডনে ৩০ দেশের বৈঠক
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

লন্ডনে শুরু হচ্ছে বিশ্বের ৩০টিরও বেশি দেশের সামরিক পরিকল্পনাবিদদের দুই দিনব্যাপী এক বিশেষ সম্মেলন, যার মূল লক্ষ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করার পরিকল্পনা চূড়ান্ত করা।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সময়ে নৌচলাচল রক্ষায় বিশ্বনেতাদের মধ্যে হওয়া আলোচনার ধারাবাহিকতায় এ গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। গত সপ্তাহেই যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক মিশনে যোগ দিতে ১০টিরও বেশি দেশ তাদের সম্মতির কথা জানিয়েছিল। এ মিশনের মূল লক্ষ্য হচ্ছে পরিস্থিতি অনুকূলে আসার পর হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি বলেন, বিদ্যমান কূটনৈতিক ঐকমত্যকে এখন একটি যৌথ কর্মপরিকল্পনায় রূপান্তর করাই তাদের প্রধান কাজ। এটা নৌচলাচলের স্বাধীনতার পাশাপাশি একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিকেও সমর্থন জানাবে। আগামী ২ দিনের এ আলোচনা থেকে বাস্তবসম্মত অগ্রগতি অর্জিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র: আল জাজিরা

/এমএকে/