শিরোনাম

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানালো জাতিসংঘ

সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানালো জাতিসংঘ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একে উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, এ উদ্যোগ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতি ও আস্থা তৈরির পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, মহাসচিব এ পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে অস্ত্রবিরতিকে বাধাগ্রস্ত করতে পারে এমন যেকোনো কাজ থেকে বিরত থাকতে এবং একটি টেকসই সমাধানের লক্ষ্যে গঠনমূলক আলোচনায় অংশ নিতে সংশ্লিষ্টদের উৎসাহিত করেছেন গুতেরেস।

বিবৃতিতে কূটনৈতিক প্রক্রিয়ার ওপর জোর দিয়ে দুজারিক আরও জানান, পরবর্তী আলোচনা সফল করতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি আশা প্রকাশ করেন, এ বিশেষ উদ্যোগ বর্তমান দ্বন্দ্ব নিরসনে একটি দীর্ঘমেয়াদী ও কার্যকর সমাধানের পথ সুগম করবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/