তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন, প্রধান শিক্ষককে অব্যাহতি

চাঁদপুর সংবাদদাতা

চাঁদপুরে এসএসসি পরীক্ষায় তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করার অভিযোগে এক প্রধান শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা এই সিদ্ধান্ত নেন।
অব্যাহতি পাওয়া ওই শিক্ষক হলেন চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিয়া।
জানা গেছে, গত সোমবার ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, কুমিল্লা শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান এসএসসি পরীক্ষার্থী হলে তিনি কেন্দ্র সচিব বা পরীক্ষা পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করতে পারেন না।
তার বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্র সচিব মো. ইলিয়াছ মিয়ার মেয়ে রাইসা অরিন আনিকা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। সে চাঁদপুর আল আমিন একাডেমির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এই তথ্য গোপন রেখে ইলিয়াছ মিয়া কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা বোর্ডের বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয় প্রশাসন। চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাকির হোসেন জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা বলেন, অভিযোগ পাওয়ার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।