শিরোনাম

সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী

সিটিজেন ডেস্ক
সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ৫১টি ফ্লাইটে ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদিতে গেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন।

এদিকে, চলতি মৌসুমে হজ পালন করতে গিয়ে জয়পুরহাট সদর উপজেলার নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

গত ১৮ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা দেওয়ার মাধ্যমে এবারের হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আগামী ২১ মে পর্যন্ত এ হজ ফ্লাইট চলবে। এছাড়া হাজিদের ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

/এমএকে/