হামলায় ক্ষতিগ্রস্ত অর্ধেকেরও বেশি স্কুল মেরামত করেছে ইরান

সিটিজেন ডেস্ক

মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ১,৩০০টি স্কুলের মধ্যে ৭৭৫টির মেরামত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমি।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাতে জানা গেছে, হামলায় অন্তত ২০টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং তেহরান, কেরমানশাহ, ইসফাহান ও হরমুজগান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়েছে। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর সংস্কার কাজ আগামী অক্টোবরের মধ্যেই শেষ হবে।
তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সশরীরে কিংবা ইরানিয়ান টেলিভিশন স্কুলের মাধ্যমে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
সূত্র: আল জাজিরা