শিরোনাম

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকরা আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের বিপক্ষে সিরিজ নিজেদের করে নেবে।

রাজশাহীর পিচ ও কন্ডিশন বিবেচনা করে বড় সংগ্রহের লক্ষ্যেই শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জ্যোতি। স্বাগতিকদের ব্যাটিং ইনিংসে টপ-অর্ডারে নির্ভরযোগ্য হিসেবে থাকছেন জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তার। অন্যদিকে বল হাতে লঙ্কান শিবিরে ধস নামাতে প্রস্তুত রয়েছেন নাহিদা আক্তার ও মারুফা আক্তারের মতো তারকা বোলাররা।

পাল্টা আঘাত হানতে প্রস্তুত সফরকারী শ্রীলঙ্কাও। তবে ঘরের মাঠে দর্শকদের বিপুল সমর্থনে উজ্জীবিত লাল-সবুজ বাহিনী এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বাংলাদেশ একাদশ: জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন সুলতানা, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

শ্রীলঙ্কা একাদশ: চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, ইমেশা দুলানি, হার্শিথা সামারাবিক্রমা, হানসিমা করুণারত্নে, কাভিশা দিলহারি, নিলাক্ষিকা সিলভা, কাউশিনি নুথিয়াঙ্গানা, মালকি মাদারা, ইনোকা রানাভিরা ও নিমাশা মিপেজ।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

/এমএকে/