শিরোনাম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ ইরানের

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ ইরানের
তুসকা নামে ইরানের বাণিজ্যিক জাহাজ আটক করে যুক্তরাষ্ট্র। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

ইরানের বাণিজ্যিক জাহাজ ‘তৌসকা’ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় আনুষ্ঠানিক অভিযোগ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘অবৈধ ও বর্বরোচিত’ বলে আখ্যা দিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) এ অভিযোগ দায়ের করে তেহরান।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ডের অত্যন্ত বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

পাশাপাশি ইরানি জাহাজ, এর নাবিক ও ক্রুদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে অভিযোগ করা হয়, জাহাজটি জব্দের সময় নাবিক ও তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/