শিরোনাম

লেবাননে বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

সিটিজেন ডেস্ক
লেবাননে বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ছবি: আল জাজিরা

লেবাননের দক্ষিণাঞ্চলের আল-বাইয়াদাহ এলাকায় একাধিক বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সংস্থাটি জানায়, এই ধ্বংসযজ্ঞের কারণে ভোরবেলা টায়ার শহরজুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরু করলে গত ২ মার্চ ইসরায়েলে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা জবাব দিতে বৈরুত ও দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি শুরু হলেও লেবাননে এটি কার্যকর নয় বলে ঘোষণা দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে মধ্যস্থতাকারী পাকিস্তান লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর বলে জানায়। যদিও যুক্তরাষ্ট্র প্রথমে যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানায়। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে। নাজুক এই যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল ও লেবানন সরকার একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটনে সরাসরি আলোচনায় বসছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/