শিরোনাম

ইরানের স্কুলে হামলার নিন্দা ইতালির প্রধানমন্ত্রীর

সিটিজেন ডেস্ক
ইরানের স্কুলে হামলার নিন্দা ইতালির প্রধানমন্ত্রীর
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় মিনাব শহরে প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো হয় (ইনসেটে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি)। ছবি: সংগৃহীত

ইরানের প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অধিকাংশ বিশেষজ্ঞের মতে, যুক্তরাষ্ট্রই এই হামলা চালিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাতের প্রথম দিন দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে এই হামলা চালানো হয়। এতে অন্তত ১৭০ জন নিহত হয়, যাদের বেশিরভাগ ৭ থেকে ১২ বছর বয়সী শিশু শিক্ষার্থী।

বুধবার (১১ মার্চ) ইতালির সিনেটে মেলোনি বলেন, ‘দক্ষিণ ইরানের মিনাব শহরের স্কুলে নারী শিশু শিক্ষার্থীদের ওপর এই হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’ ‘এই বিয়োগান্তক ঘটনার দায় দ্রুত নিরূপণ করা প্রয়োজন,’ যোগ করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

/জেএইচ/