শিরোনাম

জাতিসংঘ সমুদ্র আইন মানতে ‘বাধ্য নয়’ ইরান: রাষ্ট্রদূত

সিটিজেন ডেস্ক
জাতিসংঘ সমুদ্র আইন মানতে ‘বাধ্য নয়’ ইরান: রাষ্ট্রদূত
ইরানের যুদ্ধজাহাজ। ছবি: সংগৃহীত

ইরান জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে ‘বাধ্য নয়’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। একইসঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের নেওয়া বিভিন্ন নৌ-পদক্ষেপের পক্ষে যুক্তিও দিয়েছেন ইরাভানি।

তিনি বলেন, বর্তমান ‘অত্যন্ত অস্থিতিশীল’ পরিস্থিতিতে উপকূলীয় নিরাপত্তা ও নিরাপদ নৌ-চলাচলের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।

এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু সদস্যের বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ তোলেন ইরানি প্রতিনিধি। তিনি বলেন, তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ এড়িয়ে যাচ্ছে।

ইরাভানি বলেন, ‘সামুদ্রিক নিরাপত্তা ও নৌ-চলাচলের স্বাধীনতা নিয়ে তাদের এ উদ্বেগ কোনোভাবেই বাস্তবসম্মত নয় এবং তাদের কর্মকাণ্ড ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণও নয়।’

সূত্র: মিডল ইস্ট আই

/জেএইচ/