শিরোনাম

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক রাখার আহ্বান চীনের

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক রাখার আহ্বান চীনের
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় চালু করার লক্ষ্যে কাজ করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার (১৫ এপ্রিল) এক ফোনালাপে এ আহ্বান জানানো হয় বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

ফোনালাপে ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে অবশ্যই সম্মান জানাতে হবে এবং তা রক্ষা করতে হবে। তবে এর পাশাপাশি এ জলপথে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ জলপথে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধারের বিষয়ে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহ ও স্বার্থ জড়িত রয়েছে। তাই এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসন এবং পারস্পরিক সম্পর্কের সার্বিক উন্নয়নে চীন তার গঠনমূলক প্রচেষ্টা অব্যাহত রাখতে পূর্ণ প্রস্তুত।

সূত্র: আল জাজিরা

/এমএকে/