ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক

ইরানের সঙ্গে সরাসরি আলোচনার অগ্রগতি এবং একটি কার্যকর চুক্তির সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দুই দেশের মধ্যে চলমান আলোচনার পরবর্তী ধাপ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু সংবাদ মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বলে দাবি করা হলেও, লেভিট তা অস্বীকার করেন।
এদিকে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে হোয়াইট হাউস মুখপাত্র জানান, কেবল ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা জাহাজগুলোর ওপরই বর্তমানে অবরোধ কঠোরভাবে বলবৎ করা হচ্ছে। তবে ইরানের বাইরের অন্যান্য গন্তব্যে যাতায়াতকারী নৌযানগুলোর জন্য অবাধ ও নিরাপদ চলাচলের বিষয়ে যুক্তরাষ্ট্র তার সমর্থন বজায় রেখেছে। মূলত আন্তর্জাতিক জলসীমায় নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি কেবল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চাপ বজায় রাখাই বর্তমান কৌশলের অংশ বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: আল জাজিরা