রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় শিশুসহ নিহত ১৫

সিটিজেন ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে শুরু হওয়া ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে রাশিয়ার চালানো ব্যাপক হামলায় ইউক্রেনজুড়ে ১৩ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১২ বছরের এক শিশু রয়েছে। অন্যদিকে, রাশিয়ার ক্রাসনোদর ক্রাই অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় ২ শিশু নিহত হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, রাজধানী কিয়েভে একটি ১৬ তলা আবাসিক ভবন ধসে পড়লে ৫ জন নিহত হন। মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, ধ্বংসস্তূপ থেকে এক মা ও শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বন্দরনগরী ওডেসায় ৬ জন এবং দিনিপ্রো শহরে আরও ২ জন নিহত হয়েছেন। কিয়েভের উত্তরে উদ্ধারকাজ চালানোর সময় পুনরায় শেলিংয়ের কবলে পড়ে চারজন চিকিৎসাকর্মী আহত হয়েছেন।
সীমান্তের ওপারে রাশিয়ার ক্রাসনোদর ক্রাই অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনড্রাতিয়েভ জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় ২ শিশু নিহত হয়েছে। গত সপ্তাহে অর্থোডক্স ইস্টার উপলক্ষে পালিত সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পর এটাই বড় ধরনের সহিংসতার ঘটনা। যুদ্ধবিরতি চলাকালীন উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে শত শত নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছিল।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে পদার্পণ করেছে। দীর্ঘস্থায়ী এ সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দফা শান্তি আলোচনা হলেও বর্তমানে তা স্থবির হয়ে পড়েছে। ইউক্রেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও মস্কো আগে শান্তি চুক্তিতে পৌঁছানোর শর্তারোপ করছে, যা নিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা কাটছে না।
সূত্র: বিবিসি